Skip to main content

ব্লাড সুগার ও ডায়াবেটিস নিয়ন্ত্রনে আমলকি

আমলকি 

আমলকি এক প্রকার ভেষজ ফল। এতে প্রচুর পরিমানে ভিটামিন সি থাকে।
আমলকি খাওয়ার উপকারিতা:
আমলকি, এর পাতা ও ছাল আমাদের নানা প্রকার উপকার সাধন করে। এর কিছু নিচে দেয়া হলো:
০১) আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয়, এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।
০২) চুলের খুসকি সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে।
০৩) কফ, বমি, অনিদ্রা, ব্যথা-বেদনায় আমলকি অনেক উপকারী।
০৪) আমলকির রস কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে। এছাড়াও এটি পেটের গোলযোগ ও বদহজম রুখতে সাহায্য করে।
০৫) আধা চূর্ণ শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে। খাবারের সঙ্গে আমলকির আচার হজমে সাহায্য করে।
০৬) আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ, চোখে চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয়।
০৭) প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে।
০৮) এক গ্লাস দুধ বা পানির মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দু’বার খেতে পারেন। অ্যাসিডেটের সমস্যা কম রাখতে সাহায্য করবে।
০৯) আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী। এতে রয়েছে ফাইটো-কেমিক্যাল; যা চোখের সঙ্গে জড়িও ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে।
১০) প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশে খাওয়া যেতে পারে। এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে।
১১) আমলকির টক ও তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায়। রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকি গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন।
১২) ব্রঙ্কাইটিস ও অ্যাজমার জন্য আমলকির জুস উপকারী।
১৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।
১৪) লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়াতে সাহায্য করে।
১৫) শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে সাহায্য করে।
১৬) এটি হৃদযন্ত্র, ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তিবর্ধন করে। আমলকির আচার বা মোরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে।
১৭) শরীর ঠাণ্ডা রাখে, শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে, পেশী মজবুত করে।
১৯) সর্দি-কাশি, পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে।
২০) ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রেখে ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরল লেভেলও কম রাখতে অবদান রাখে।

Comments

Popular posts from this blog

লাল চায়ে লেবু দিলে ক্যাফেইনের পরিমাণ কি কমে যায়?

 অনেকে বিশ্বাস করেন যে লেবুর রস চায়ে মেশালে চায়ের ক্যাফেইনের শক্তি বা পরিমাণ কমে যায়। আসলে বৈজ্ঞানিকভাবে এই ধারণার সঠিকতা নেই। বৈজ্ঞানিক ও পুষ্টিগত প্রেক্ষাপট থেকে বিশ্লেষণে দেখা গেছে যে লেবু যোগ করার ফলে চায়ের রং ও কিছু রাসায়নিক উপাদানের পরিবর্তন হলেও ক্যাফেইনের মাত্রা বা এর উদ্দীপক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় না  japanesegreenteain.com degruyterbrill.com । নিচে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো। লেবু যোগ করলে চায়ের রাসায়নিক পরিবর্তন লেবু দেওয়ার পর ব্ল্যাক টি (লাল চা) লক্ষ করলে দেখা যায় চায়ের রং গাঢ় বাদামি থেকে হালকা কমলা বা স্বচ্ছ বাদামিতে পরিবর্তিত হয়। এর কারণ চায়ের কিছু পলিফেনল যৌগ (যেমন ট্যানিনসমূহ) pH পরিবর্তনের প্রতি সংবেদনশীল; চায়ে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চায়ের pH কমিয়ে দেয় (অর্থাৎ বেশি অ্যাসিডিক করে) এবং এর ফলে ঐ পলিফেনলগুলোর যৌগিক কাঠামো বদলে গিয়ে চায়ের রঙ হালকা হয়ে ওঠে  blog.doublehelix.csiro.au । মূলত ব্ল্যাক টিতে উপস্থিত থিফ্লাভিন এবং থিয়ারুবিজিন নামক ট্যানিনজাতীয় রঞ্জক পদার্থগুলো অম্ল-ক...

লেবুর উপকারিতা

লেবুর রয়েছে অনেক গুণ। এটি নানা কাজ করে থাকে। লেবু শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো, নিয়ন্ত্রণ করা, সবই করে থাকে। কিন্তু ভাবছেন কীভাবে ব্যবহার করবেন? আসুন জেনে ন...

তরমুজের পুষ্টিগুণ ও উপকারিতা

জেনে নিন চেনা তরমুজের অচেনা গুন : তরমুজের মনকাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট-বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। বিশেষ করে গরম যত বাড়ে তরমুজের চাহিদাও তত বাড়তে থাকে...