Skip to main content

তরমুজের পুষ্টিগুণ ও উপকারিতা

জেনে নিন চেনা তরমুজের অচেনা গুন :

তরমুজের মনকাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট-বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। বিশেষ করে গরম যত বাড়ে তরমুজের চাহিদাও তত বাড়তে থাকে।

তরমুজের পুষ্টিগুণঃ

তরমুজে আছে অনেক পুষ্টিগুণ। প্রতি ১০০ গ্রাম পাকা তরমুজে রয়েছেঃ
৯২ থেকে ৯৫ গ্রাম পানি, আঁশ ০.২ গ্রাম, আমিষ ০.৫ গ্রাম, চর্বি ০.২ গ্রাম, ক্যালোরি ১৫ থেকে ১৬ মিলিগ্রাম। এ ছাড়াও তরমুজে ক্যালসিয়াম রয়েছে ১০ মিলিগ্রাম,আয়রন ৭.৯ মিলিগ্রাম, কার্বহাইড্রেট ৩.৫ গ্রাম, খনিজ পদার্থ ০.২ গ্রাম, ফসফরাস ১২ মিলিগ্রাম, নিয়াসিন ০.২ মিলিগ্রাম, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি ও ভিটামিন বি২।

আসুন জেনে নেয়া যাক, তরমুজ মানব শরীরের জন্য কতোটা উপকারীঃ
১)পানিশূন্যতা দূর করেঃ
তরমুজে প্রচুর পরিমাণে পানি আছে। গরমের সময় যখন ঘামের মাধ্যমে শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় তখন তরমুজ খেলে শরীরের পানিশূন্যতা দূর হয়। ফলে শরীর থাকে সুস্থ ও সতেজ।

২)প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছেঃ
তরমুজে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের জন্য খুবই উপকারী। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তরমুজ খেলে অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে যায়। এ ছাড়াও নিয়মিত তরমুজ খেলে প্রোস্টেট ক্যান্সার, কোলন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে যায়।

৩)চোখ ভালো রাখেঃ
তরমুজে আছে ক্যারোটিনয়েড। আর তাই নিয়মিত তরমুজ খেলে চোখ ভালো থাকে এবং চোখের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ক্যারটিনয়েড রাতকানা প্রতিরোধেও কার্যকরী ভূমিকা রাখে।

৪)ওজন কমাতে সহায়তা করেঃ
তরমুজে আছে প্রচুর পরিমাণে পানি এবং খুব কম পরিমাণে ক্যালরি। আর তাই তরমুজ খেলে পেট ভরে যায় কিন্তু সে অনুযায়ী তেমন কোনো ক্যালরি শরীরে প্রবেশ করে না। ফলে তরমুজ খেয়ে পেট পুরে ফেললে ওজন বাড়ার সম্ভাবনা কম থাকে।

৫)দুর্বলতা দূর করেঃ
টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটির গবেষণায় প্রমাণিত হয়েছে, যারা দুর্বল তাদের জন্য তরমুজ প্রাকৃতিক ওষুধ হিসেবে কাজ করে। একটি তরমুজে প্রচুর পরিমাণে সিট্রোলিন নামের অ্যামাইনো এসিড থাকে যা শরীরকে প্রতিমুহূর্তে সতেজ রাখতে সহায়তা করে।

৬)হাড়ের জন্য ভালোঃ
লিকোপেন সমৃদ্ধ খাবারের আরেকটি গুণ হল হাড়ের স্বাস্থ্য ভালো করে। এটি হাড়ের অক্সিডেটিভ উপাদান দূর করে, যা হাড়ের ব্যথার জন্য দায়ী। এছাড়াও শরীরের বিভিন্ন রোগের জন্য দায়ী। তাই, প্রাকৃতিকভাবেই আপনার হাড়ের সমস্যা দূর করবে তরমুজ।

Comments

Popular posts from this blog

লাল চায়ে লেবু দিলে ক্যাফেইনের পরিমাণ কি কমে যায়?

 অনেকে বিশ্বাস করেন যে লেবুর রস চায়ে মেশালে চায়ের ক্যাফেইনের শক্তি বা পরিমাণ কমে যায়। আসলে বৈজ্ঞানিকভাবে এই ধারণার সঠিকতা নেই। বৈজ্ঞানিক ও পুষ্টিগত প্রেক্ষাপট থেকে বিশ্লেষণে দেখা গেছে যে লেবু যোগ করার ফলে চায়ের রং ও কিছু রাসায়নিক উপাদানের পরিবর্তন হলেও ক্যাফেইনের মাত্রা বা এর উদ্দীপক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় না  japanesegreenteain.com degruyterbrill.com । নিচে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো। লেবু যোগ করলে চায়ের রাসায়নিক পরিবর্তন লেবু দেওয়ার পর ব্ল্যাক টি (লাল চা) লক্ষ করলে দেখা যায় চায়ের রং গাঢ় বাদামি থেকে হালকা কমলা বা স্বচ্ছ বাদামিতে পরিবর্তিত হয়। এর কারণ চায়ের কিছু পলিফেনল যৌগ (যেমন ট্যানিনসমূহ) pH পরিবর্তনের প্রতি সংবেদনশীল; চায়ে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চায়ের pH কমিয়ে দেয় (অর্থাৎ বেশি অ্যাসিডিক করে) এবং এর ফলে ঐ পলিফেনলগুলোর যৌগিক কাঠামো বদলে গিয়ে চায়ের রঙ হালকা হয়ে ওঠে  blog.doublehelix.csiro.au । মূলত ব্ল্যাক টিতে উপস্থিত থিফ্লাভিন এবং থিয়ারুবিজিন নামক ট্যানিনজাতীয় রঞ্জক পদার্থগুলো অম্ল-ক...

লেবুর উপকারিতা

লেবুর রয়েছে অনেক গুণ। এটি নানা কাজ করে থাকে। লেবু শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো, নিয়ন্ত্রণ করা, সবই করে থাকে। কিন্তু ভাবছেন কীভাবে ব্যবহার করবেন? আসুন জেনে ন...