ত্বক ও চুলের যত্নে অলিভ অয়েলের ব্যবহার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। ত্বক ও চুলের ব্যবহার ছাড়াও দৈনন্দিন নানা কাজেও অলিভ অয়েল ব্যবহৃত হয়ে আসছে।
আপনার ঘরে যদি অলিভ অয়েল থাকে তাহলে প্রতিদিনের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন শুধুমাত্র অলিভ অয়েল ব্যবহার করেই। আসুন জেনে নিই, অলিভ অয়েলের ব্যতিক্রমী ব্যবহারগুলো।
১। নাক ডাকা বন্ধ করতে
অলিভ অয়েল নাক ডাকা বন্ধ করতে সাহায্য করে থাকে। ঘুমাতে যাওয়ার আগে এক চুমুক অলিভ অয়েল খেয়ে নিন। এটি আপনার গলার পেশীকে পিচ্ছিল করে থাকে এবং নাক ডাকা বন্ধ করে দেয়।২। শেভ করার কাজে
শেভ করতে গেলেন আর দেখলেন শেভিং ক্রিম শেষ তখন কি হবে? শেভিং ক্রিমের বদলে ব্যবহার করুন অলিভ অয়েল। মসৃণ শেভ হবে এবং ত্বকও রুক্ষ হবে না।৩। আসবাবপত্র পলিশ করতে
এক চামচ অলিভ অয়েল নিন। আর আপনার আসবাবপত্ররে ওপর নরম একটি কাপড় দিয়ে মুছে ফেলুন। চাইলে সাথে ভিনেগার এবং পরিষ্কার পাউডার যোগ করতে পারেন।
(এই বিষয়গুলোর উপর ভিডিও বা স্বাস্থ্য বিষয় ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি - ঠিকানা - YouTube.com/HealthBarta)

Comments
Post a Comment