Skip to main content

প্রতিদিন মাত্র ২ কোয়া রসুন খাওয়ার ৩৪ টি উপকারিতা

কাঁচা রসুন খাওয়া অনেকেই একেবারে পছন্দ করেন না। মুখে দুর্গন্ধ হওয়ার ভয়ে অনেকেই কাঁচা রসুনের কাছ থেকে দূরেই থাকেন। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা যায় কাঁচা রসুনের স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি। বিশেষ করে নানা ধরণের শারীরিক সমস্যা দূর করতে কাঁচা রসুনের জুড়ি নেই। ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড মেডিক্যাল সাইন্সের গবেষণায় রসুনের এইসকল গুণাবলী প্রকাশ পায়। আজ জেনে নিন রসুনের এমনই অসাধারণ কিছু গুণাবলী সম্পর্কে। জেনে নিন প্রতিদিন মাত্র ২ কোয়া রসুন খাওয়ার উপকারিতা।

 ১) হৃদপিণ্ডের সুস্থতায় কাজ করে। কোলেস্টেরল কমায়। এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। ২) শিরা উপশিরায় প্লাক জমতে বাঁধা প্রদান করে। রক্ষা করে শিরা উপশিরায় মেদ জমার মারাত্মক রোগ অথেরোস্ক্লেরোসিসের হাত থেকে। ৩) উচ্চ রক্ত চাপের সমস্যা দূর করে। ৪) গিঁট বাতের সমস্যা থেকে রক্ষা করে। ৫) ফ্লু এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে সহায়তা করে। ৬) অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান দেহে খারাপ ব্যাকটেরিয়া প্রবেশ, জন্ম এবং বংশবিস্তারে বাঁধা প্রদান করে। ৭) যক্ষ্মা রোগের হাত থেকে রক্ষা করে। ৮) দেহের বিভিন্ন অংশের পুঁজ ও ব্যথাযুক্ত ফোঁড়ার যন্ত্রণা কমায়। ৯) যৌনমিলনের অসাবধানতা বশত রোগ ট্রিকোমোনিয়াসিসের হাত থেকে রক্ষা করে। ১০) হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। ১১) কোলন ক্যান্সার প্রতিরোধ করে। ১২) গলব্লাডার ক্যান্সার মুক্ত রাখে। ১৩) স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়। ১৪) রেক্টাল ক্যান্সারের হাত থেকে রক্ষা করে। ১৫) প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে। ১৬) পরিপাকতন্ত্রের নানা সমস্যা দূর করে। ১৭) ইষ্ট ইনফেকশন দূর করে। ১৮) শিরা উপশিরায় জমাট বাঁধা রক্ত ছাড়াতে সহায়তা করে। ১৯) ক্ষুধামন্দা ভাব দূর করে। ২০) দেহের অভ্যন্তরীণ ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং কৃমি ধ্বংস করে। ২১) চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করে। ২২) হাতে পায়ে জয়েন্টের ব্যথা দূর করে এবং বাতের ব্যথা সারায়। ২৩) ডায়বেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। ২৪) স্টাফিলোকোক্কাস ইনফেকশন দূর করে। ২৫) দাঁতের ব্যথা সারাতে সহায়তা করে। ২৬) ব্রণ সমস্যা দূরে রাখে। ২৭) আঁচিলের সমস্যা সমাধান করে। ২৮) দাদ, খোস-পাঁচড়া ধরণের চর্মরোগের হাত থেকে রক্ষা করে। ২৯) চামড়ায় ফোসকা পড়ার যন্ত্রণা থেকে মুক্তি দেয়। ৩০) রসুনের ফাইটোনসাইড অ্যাজমা সমস্যা নিয়ন্ত্রণে সহায়তা করে। ৩১) দীর্ঘমেয়াদী হুপিং কাশি ও ব্রঙ্কাইটিসের সমস্যা নিয়ন্ত্রণে রাখে। ৩২) ঘুম না হওয়া, অনিদ্রা রোগ মুক্ত রাখে। ৩৩) ত্বককে বুড়িয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করে। ৩৪) দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। সতর্কতাঃ ১) দিনে ২ কোয়ার বেশি কাঁচা রসুন খাওয়া যাবে না। রান্নায় রসুন ব্যবহার হলেও দিনে মাত্র ২ কোয়া রসুন খাওয়া যায়। ২) রসুনে অ্যালার্জি কিংবা কোনো বিশেষ কারণে রসুন খাওয়া বন্ধ থাকলে তাদের রসুন না খাওয়াই ভালো। ৩) অতিরিক্ত রসুন খেলে নিঃশ্বাসে দুর্গন্ধ, বমিভাব হতে পারে।

Comments

Popular posts from this blog

লাল চায়ে লেবু দিলে ক্যাফেইনের পরিমাণ কি কমে যায়?

 অনেকে বিশ্বাস করেন যে লেবুর রস চায়ে মেশালে চায়ের ক্যাফেইনের শক্তি বা পরিমাণ কমে যায়। আসলে বৈজ্ঞানিকভাবে এই ধারণার সঠিকতা নেই। বৈজ্ঞানিক ও পুষ্টিগত প্রেক্ষাপট থেকে বিশ্লেষণে দেখা গেছে যে লেবু যোগ করার ফলে চায়ের রং ও কিছু রাসায়নিক উপাদানের পরিবর্তন হলেও ক্যাফেইনের মাত্রা বা এর উদ্দীপক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় না  japanesegreenteain.com degruyterbrill.com । নিচে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো। লেবু যোগ করলে চায়ের রাসায়নিক পরিবর্তন লেবু দেওয়ার পর ব্ল্যাক টি (লাল চা) লক্ষ করলে দেখা যায় চায়ের রং গাঢ় বাদামি থেকে হালকা কমলা বা স্বচ্ছ বাদামিতে পরিবর্তিত হয়। এর কারণ চায়ের কিছু পলিফেনল যৌগ (যেমন ট্যানিনসমূহ) pH পরিবর্তনের প্রতি সংবেদনশীল; চায়ে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চায়ের pH কমিয়ে দেয় (অর্থাৎ বেশি অ্যাসিডিক করে) এবং এর ফলে ঐ পলিফেনলগুলোর যৌগিক কাঠামো বদলে গিয়ে চায়ের রঙ হালকা হয়ে ওঠে  blog.doublehelix.csiro.au । মূলত ব্ল্যাক টিতে উপস্থিত থিফ্লাভিন এবং থিয়ারুবিজিন নামক ট্যানিনজাতীয় রঞ্জক পদার্থগুলো অম্ল-ক...

লেবুর উপকারিতা

লেবুর রয়েছে অনেক গুণ। এটি নানা কাজ করে থাকে। লেবু শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো, নিয়ন্ত্রণ করা, সবই করে থাকে। কিন্তু ভাবছেন কীভাবে ব্যবহার করবেন? আসুন জেনে ন...

তরমুজের পুষ্টিগুণ ও উপকারিতা

জেনে নিন চেনা তরমুজের অচেনা গুন : তরমুজের মনকাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট-বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। বিশেষ করে গরম যত বাড়ে তরমুজের চাহিদাও তত বাড়তে থাকে...