Skip to main content

লেবুর খোসার যত উপকারিতা



ত্বকের কালো দাগ দূর করতে সাহায্য করে লেবুর খোসা। ছবি : বোল্ডস্কাই লেবুর খোসায় রয়েছে ক্যালসিয়াম, ভিটামিন সি, পেকটিন, ফাইবার এবং মিনারেলস। লেবুর রসের এসব উপাদান শরীরের নিরাময় এবং আরোগ্যে কাজ করে। লাইফস্টাইল ওয়েবসাইট বোল্ড স্কাই জানিয়েছে এ বিষয়ে কিছু পরামর্শ হার্টের জন্য লেবুর খোসা খাওয়া হার্টের জন্য ভালো। লেবুর খোসা বাজে কোলেস্টেরলের মাত্রাকে কমায়। এর মধ্যে পটাশিয়াম থাকার কারণে রক্তচাপ স্বাভাবিক রাখতেও সাহায্য করে। রোগ প্রতিরোধক্ষমতা লেবুর খোসায় থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। ঠান্ডা, ফ্লু এবং গলার ইনফেকশন দূর করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য রোধে লেবুর খোসার মধ্যে উপস্থিত ফাইবার বা আঁশ অন্ত্রকে পরিষ্কার রাখে এবং বাউয়েল মুভমেন্ট ভালো করে। এটি হজমে সাহায্য করে এবং পেট ফোলাভাব রোধেও সহায়তা করে। ওজন কমায় লেবুর খোসা ওজন কমাতে সাহায্য করে। এর মধ্যে যে পেকটিন রয়েছে তা অন্ত্রের শর্করা শোষণ করতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিস প্রতিরোধে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্যও লেবুর খোসা বেশ ভালো। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিপাকে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য আশ্চর্য হলেও সত্যি লেবুর খোসায় রয়েছে ক্যালসিয়াম। এটি হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। গেরোর ব্যথা শরীরের দৈনিক ভিটামিন সি-এর চাহিদার ৩০ শতাংশ লেবু পূরণ করতে পারে। ভিটামিন সি-এর আছে নিরাময় ক্ষমতা। এটি প্রোটিনের বাঁধনে সাহায্য করে, যা টেনডনস, লিগামেন্ট এবং ত্বকের জন্য ভালো। তাই লেবু এবং লেবুর খোসা খেতে পারেন। স্বাস্থ্যকর ত্বক লেবুর খোসা কালো দাগ, বলি রেখা, বার্ধক্যের ছাপ দূর করতে সাহায্য করে। ত্বক ভালো রাখতে এটা খেতেও পারেন এবং সরাসরি ত্বকে লাগাতেও পারেন।

Comments

Post a Comment

Popular posts from this blog

লাল চায়ে লেবু দিলে ক্যাফেইনের পরিমাণ কি কমে যায়?

 অনেকে বিশ্বাস করেন যে লেবুর রস চায়ে মেশালে চায়ের ক্যাফেইনের শক্তি বা পরিমাণ কমে যায়। আসলে বৈজ্ঞানিকভাবে এই ধারণার সঠিকতা নেই। বৈজ্ঞানিক ও পুষ্টিগত প্রেক্ষাপট থেকে বিশ্লেষণে দেখা গেছে যে লেবু যোগ করার ফলে চায়ের রং ও কিছু রাসায়নিক উপাদানের পরিবর্তন হলেও ক্যাফেইনের মাত্রা বা এর উদ্দীপক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় না  japanesegreenteain.com degruyterbrill.com । নিচে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো। লেবু যোগ করলে চায়ের রাসায়নিক পরিবর্তন লেবু দেওয়ার পর ব্ল্যাক টি (লাল চা) লক্ষ করলে দেখা যায় চায়ের রং গাঢ় বাদামি থেকে হালকা কমলা বা স্বচ্ছ বাদামিতে পরিবর্তিত হয়। এর কারণ চায়ের কিছু পলিফেনল যৌগ (যেমন ট্যানিনসমূহ) pH পরিবর্তনের প্রতি সংবেদনশীল; চায়ে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চায়ের pH কমিয়ে দেয় (অর্থাৎ বেশি অ্যাসিডিক করে) এবং এর ফলে ঐ পলিফেনলগুলোর যৌগিক কাঠামো বদলে গিয়ে চায়ের রঙ হালকা হয়ে ওঠে  blog.doublehelix.csiro.au । মূলত ব্ল্যাক টিতে উপস্থিত থিফ্লাভিন এবং থিয়ারুবিজিন নামক ট্যানিনজাতীয় রঞ্জক পদার্থগুলো অম্ল-ক...

লেবুর উপকারিতা

লেবুর রয়েছে অনেক গুণ। এটি নানা কাজ করে থাকে। লেবু শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো, নিয়ন্ত্রণ করা, সবই করে থাকে। কিন্তু ভাবছেন কীভাবে ব্যবহার করবেন? আসুন জেনে ন...

তরমুজের পুষ্টিগুণ ও উপকারিতা

জেনে নিন চেনা তরমুজের অচেনা গুন : তরমুজের মনকাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট-বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। বিশেষ করে গরম যত বাড়ে তরমুজের চাহিদাও তত বাড়তে থাকে...