Skip to main content

জেনে নিন সপ্তাহে ৭দিন খালি পেটে মধু ও রসুন খওয়ার উপকারিতা

কেবল মাত্র খাবার হিসেবে নয়, বহুকাল আগে থেকে রসুন ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশ্বের প্রায় প্রতিটি জাতিই রসুনকে বিভিন্ন অসুখ থেকে নিরায়মের জন্য ব্যবহার করে আসছে।
প্রাচীন গ্রিকরা তাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই রসুনের ব্যবহার করত। এ ছাড়া অলিম্পিক গেমের ক্রিয়াবিদরা প্রতিযোগিতায় ভালো করার জন্য রসুন খেতেন। প্রাচীন চিন ও জাপানে রসুনকে উচ্চ রক্তচাপ কমানোর ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহার করা হতো। ভারতে হৃদরোগ ও গাটে ব্যথা প্রতিরোধে দীর্ঘকাল ধরেই রসুন ব্যবহার হয়ে আসছে।
আবার বিভিন্ন দেশে রোগ নিরামকারী উপাদান হিসেবে মধু ব্যবহৃত হয়ে আসছে। ২০ শতকের মাঝামাঝি এসে একে অ্যান্টিবায়োটিকের সাথে তুলনা করা হয়। মধুকে সংক্রমণ প্রতিরোধী উপাদান হিসেবে ধরা হয়। এই দুটো চমৎকার জিনিস যখন একসাথে হয় তখন এর গুণ বেড়ে যায় আরো বেশি।

রসুন ও মধুর মিশ্রণ বিভিন্ন ধরনের  সংক্রমণ, ঠান্ডা, জ্বর, কফ ইত্যাদি সারাতে বেশ ভালো কাজ করে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কেবল সাতদিন রসুন ও মধুর মিশ্রণ খেলে বিভিন্ন সংক্রমণ থেকে শরীরকে অনেকটাই রক্ষা করা যায়।
জীবনধারা বিষয়ক ওয়েবসাইট রাইস আর্থ জানিয়েছে মধু ও রসুনের এই মিশ্রণটি তৈরির প্রণালি।
উপাদান
  • একটি মাঝারি আকৃতির বয়াম।
  • মধু।
  • তিন থেকে চারটি রসুন। (খোসা ছাড়ান। কোয়াগুলো বের করুন।)
প্রণালি
  • প্রথমে বয়ামের মধ্যে রসুনের কোয়াগুলো নিন। এরপর এর মধ্যে মধু ঢালুন। বয়ামের মুখ বন্ধ করে মিশ্রণটি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করুন।
  • প্রতিদিন খালিপেটে মিশ্রণটি আধা চা চামচ করে খান। ঠাণ্ডাজনিত সংক্রমণ প্রতিরোধের জন্য দিনে ছয়বার আধা চা চামচ করে এটি খেতে পারেন। এটি সংক্রমণ দূর করতে কাজ করবে।

Comments

Popular posts from this blog

লাল চায়ে লেবু দিলে ক্যাফেইনের পরিমাণ কি কমে যায়?

 অনেকে বিশ্বাস করেন যে লেবুর রস চায়ে মেশালে চায়ের ক্যাফেইনের শক্তি বা পরিমাণ কমে যায়। আসলে বৈজ্ঞানিকভাবে এই ধারণার সঠিকতা নেই। বৈজ্ঞানিক ও পুষ্টিগত প্রেক্ষাপট থেকে বিশ্লেষণে দেখা গেছে যে লেবু যোগ করার ফলে চায়ের রং ও কিছু রাসায়নিক উপাদানের পরিবর্তন হলেও ক্যাফেইনের মাত্রা বা এর উদ্দীপক কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয় না  japanesegreenteain.com degruyterbrill.com । নিচে এই বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট গবেষণা ও বিশেষজ্ঞদের মতামত তুলে ধরা হলো। লেবু যোগ করলে চায়ের রাসায়নিক পরিবর্তন লেবু দেওয়ার পর ব্ল্যাক টি (লাল চা) লক্ষ করলে দেখা যায় চায়ের রং গাঢ় বাদামি থেকে হালকা কমলা বা স্বচ্ছ বাদামিতে পরিবর্তিত হয়। এর কারণ চায়ের কিছু পলিফেনল যৌগ (যেমন ট্যানিনসমূহ) pH পরিবর্তনের প্রতি সংবেদনশীল; চায়ে লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড চায়ের pH কমিয়ে দেয় (অর্থাৎ বেশি অ্যাসিডিক করে) এবং এর ফলে ঐ পলিফেনলগুলোর যৌগিক কাঠামো বদলে গিয়ে চায়ের রঙ হালকা হয়ে ওঠে  blog.doublehelix.csiro.au । মূলত ব্ল্যাক টিতে উপস্থিত থিফ্লাভিন এবং থিয়ারুবিজিন নামক ট্যানিনজাতীয় রঞ্জক পদার্থগুলো অম্ল-ক...

লেবুর উপকারিতা

লেবুর রয়েছে অনেক গুণ। এটি নানা কাজ করে থাকে। লেবু শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো, নিয়ন্ত্রণ করা, সবই করে থাকে। কিন্তু ভাবছেন কীভাবে ব্যবহার করবেন? আসুন জেনে ন...

তরমুজের পুষ্টিগুণ ও উপকারিতা

জেনে নিন চেনা তরমুজের অচেনা গুন : তরমুজের মনকাড়া রঙ আর রসালো মিষ্টি স্বাদের জন্য ছোট-বড় সবাই তরমুজ খেতে ভালোবাসে। বিশেষ করে গরম যত বাড়ে তরমুজের চাহিদাও তত বাড়তে থাকে...